
চাঁদপুর খবর রির্পোট: নাশকতার মামলায় চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো: আদম আলী মিজি ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল সরকার প্র: জাফর কে গ্রেফতার করা হয়েছে।
নাশকতার মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
১০নভেম্বর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; -জি আর নং-৫৭৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ মামলায় মোঃ আদম আলী মিজি কে গ্রেফতার করা হয়। তার পিতা-মোঃ আদম আলী মিজি (২২), পিতা-গোলাম হোসেন মিজি, মাতা-রুমা বেগম, সাং মধ্য শ্রীরামদী, পুরান বাজার, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; -জি আর নং-৫৭৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬(২)/১০৯ The Penal Code, ১৮৬০; তৎসহ ৩/৪ অ্যাক্ট ১৯০৮ ধারার মামলায় মোঃ জুয়ের সরকার প্রঃ জাফর কে আটক করা হয়। তার পিতা-আব্দুল জলিল সরকার, মাতা-শেফালী বেগম, সাং-মধ্য শ্রীরামদী, ০২নং ওয়ার্ড, পুরান বাজার, থানা-চাঁদপুর জেলা-চাঁদপুর।




