
প্রেস বিজ্ঞপ্তি : হাজীগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানব বন্ধন “” শীর্ষক একটি সংবাদ নানা ভাবে প্রচার করে একটি পরিবারকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে হাজিগন্জ উপজেলার আলীগন্জের কংগাইশ এলাকার একটি কুচক্রী মহল।
শুধু সংবাদ প্রকাশের মধ্য দিয়েই নয়, ঐ মহলটি ভুক্তভোগী পরিবার কে নানাভাবে নাজেহাল ও লান্জনা এবং হেয় করে যাচ্ছে। তাই উক্ত বিষয়ে ভুক্তভোগী পরিবারটির পক্ষে মোঃ কবিরুল ইসলাম বাপ্পি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন,
দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে বসবাসের জন্য চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আলীগন্জ এলাকার কংগাইশ এলাকায় সরকারের সকল নিয়ম কানুন মেনে ২০২০ ইং সালের ২৯ সেপ্টেম্বর হাজীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ১৭.৬ শতাংশ ভুমি সাফকাবলা দলিল মুলে ক্রয় করি।
কিন্তু সম্পত্তি ক্রয় করার পূর্বে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আইন কানুন অনুসরণ করে, উক্ত সম্পত্তি মালিকানা বিষয়ে কোনো সমস্যা বা ওজোর আপত্তি থাকলে নিদিষ্ট সময়ের মধ্যে জানানোর জন্য নোটিশ দেওয়া ব্যক্তিগত ভাবেও যোগাযোগ করি।
সম্পত্তি রেজিস্ট্রার্ড করে দখল বুজে সে অবকাঠামো নির্মাণ করার পর স্হানীয় একটি কুচক্রী মহল যারা স্হানীয় ভাবে চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র হিসেবে পরিচিত এরা নানা যড়যন্ত্র শুরু করে।
এক পর্যায়ে আমার কাছে চাঁদা দাবি করে, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঐ চক্রটি বেপরোয়া হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কোর্টে প্রিয়াংশন মামলা করে।
মামলার নিয়ম অনুযায়ী ধার্য্য কৃত অর্থ আদালতে জমার নির্দেশ দিলে কথিত ঐ বাদী লাপাত্তা হয়ে, ১টি তারিখে ও উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায় এবং আমাদের পক্ষে রায় দেন আদালত।
এছাড়াও এই সম্পত্তি ক্রয়ের পূর্বে হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার নিকট থেকে সম্পত্তির বিষয়ে একটি প্রত্যায়ন পএ ও ক্রয়কৃত সম্পত্তিতে যেটুকু পুকুর রয়েছে তা ভরাট করার অনুমতি পত্র নেই।
শুধু তাই নয়, স্হানীয় জনপ্রতিনিধিগন, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কে অবহিত করে এবং পরামর্শ নিয়ে সম্পত্তির রেজিষ্ট্রেশন করি।
একটি কথা উল্লেখ করতে চাই, আমার সম্পত্তির চারপাশে সকলে যদি উক্ত মৌজার এবং দাগের স সম্পত্তিতে বসবাস করতে পারেন, তাহলে আমি কেনো, পারবো না ।
একজন সাধারণ নাগরিক আমার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক ভাবে বাঁচতে চাই।
কিন্তু এই সম্পত্তির ক্রয় করার পর চক্রটির আমাকে ও পরিবারের সদস্যদের নানা ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং চক্রটির হীনস্বার্থ চরিতার্থ করার জন্য নানা ভাবে মিথ্যা মামলা, মিথ্যা অপ্রচার, নানা ধরনের অপবাদ তুলে হয়রানি করা ও সামাজিক মাধ্যমসহ নানা মাধ্যমে সম্পত্তিকে নিয়ে নানা অপ্রচারের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
পাশাপাশি নানাভাবে আমাদের সম্পত্তির নিয়ে সকল ধরনের অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভুক্তভোগী পরিবারের পক্ষে
কবিরুল ইসলাম বাপ্পি
কংগাইশ, হাজীগঞ্জ, চাঁদপুর।




