চাঁদপুর নৌ-থানার অভিযানে মোবাইল কোর্টে ৮ আসামীকে সাজা প্রদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন মোবাইল কোর্টে ৮ আসামীকে সাজা প্রদান করা হয়।

গত ২৪অক্টোবর চাঁদপুর নৌ-থানা সূত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চাঁদপুর সদর নৌ থানার জিডি নং-৬৭০, তারিখ-২৩/১০/২০২৪খ্রিঃ মূলে এএসআই (নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম, নায়েক মো: ডালিম উদ্দিন নায়েক মোঃ মহিন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদী এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে সরকারী নিষেধ অমান্য করে মাছ ধরার অপরাধে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে ১। মোঃ শাকিল খান (২৩), পিতা-মোঃ সিরাজ খান, সাং-সাখুয়া, থানা ও জেলা-চাঁদপুর ২। মোঃ শাহীন মিজি (২১), পিতা-মোঃ আনোয়ার মিজি, উভয় সাং-রামদাসদি, থানা ও জেলা- চাঁদপুর ৩। মোঃ বিল্লাল গাজী(), পিতা-দেলোয়ার গাজী, সাং-মধ্য শ্রীরামদী, থানা ও জেলা-চাঁদপুর ৪। সফিক ভূইয়া (৩২), পিতা-আলী আর্শাদ ভূইয়া, সাং-ইব্রাহিমপুর, থানা ও জেলা-চাঁদপুর ৫। মোহাম্মদ চকিদার (২৮), পিতা-মোক্তার চকিদার, সাং-চরফতেজংপুর, থানা ও জেলা-চাঁদপুরদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীদের কাছ থেকে ও মালিক বিহীন পাতানো অবস্থা হইতে ক) প্রায় দৈর্ঘ্য ৯০০০ মিটার ও প্রস্থ ০৫ মিটার সর্বমোট ক্ষেত্রফল (৯,০০০×৫)=৪৫,০০০/-বর্গমিটার অবৈধ কারেন্ট জাল; যাহার প্রতিমিটার ৩০ টাকা দরে সর্বমোট মূল্য (৯,০০০×৩০)=২,৭০,০০০/- টাকা, খ) ১ (এক) টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের নৌকা; যাহার অনুমান মূল্য ৩০,০০০/- টাকা, গ) ৮ কেজি ইলিশ মাছ; যাহার প্রতি কেজি ৫০০/- (পাঁচশত) টাকা দরে সর্বমোট ৪,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আরেকটি অভিযানে সরকারী নিষেধ অমান্য করিয়া মাছ ধরার অপরাধে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে আসামী ১। মোঃ সাইজদ্দিন, পিতা-মোঃ সিডু প্রধানিয়া, সাং-দক্ষিণ রামপুর, থানা ও জেলা-চাঁদপুর ২। মোঃ লিটন হোসেন, পিতা-মোঃ মোক্তার দেওয়ান, সাং-অপুরচন্ডী, থানা ও জেলা-চাঁদপুর ৩। বাবুল বর্মন, পিতা-বল্লভ বর্মন, সাং-বিষ্ণুপুর, থানা ও জেলা-চাঁদপুরদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীদের কাছ থেকে প্রায় দৈর্ঘ্য ১০,০০০ মিটার ও প্রস্থ ৫ মিটার সর্বমোট ক্ষেত্রফল (১০,০০০×৫)=৫০,০০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল; যাহার প্রতিমিটার ৩০ টাকা দরে সর্বমোট মূল্য (১০,০০০×৩০)=৩,০০,০০০টাকা, ১২ কেজি ইলিশ মাছ, যাহার প্রতি কেজি ৫০০ টাকা দরে সর্বমোট ৬০০০টাকা গ) ১টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের নৌকা। যাহার অনুমান মূল্য ২৫,০০০ টাকা, উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার জিডি নং-৬৮৬, তারিখ-২৪/১০/২০২৪খ্রিঃ মূলে অন্য একটি অভিযানে করাকালে সরকারী নিষেধ অমান্য করিয়া মাছ ধরার অপরাধে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে মালিক বিহীন পাতানো অবস্থা হইতে ক) প্রায় দৈর্ঘ্য ১,৪০,৫০০ মিটার ও প্রস্থ ০৫ মিটার সর্বমোট ক্ষেত্রফল (১,৪০,৫০০×৫)=৭,০২,৫০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল; যাহার প্রতিমিটার ৩০ টাকা দরে সর্বমোট মূল্য (১,৪০,৫০০×৩০)=৪২,১৫,০০০ টাকা, খ) ১৬ কেজি ইলিশ মাছ; যাহার প্রতি কেজি ৫০০(পাঁচশত) টাকা দরে সর্বমোট (১৬×৫০০)=৮০০০টাকা গ) ২ টি ইঞ্জিন বিহীন পুরাতন কাঠের নৌকা; যাহার অনুমান মূল্য ৪০,০০০ টাকা, উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটককৃত ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। ০২টি নৌকা জেলা মৎস্য অফিস, চাঁদপুর এর হেফাজতে আছে ও ২ (দুই) টি নৌকা ঘটনাস্থলে অকার্যকর করে পানিতে নিমজ্জিত করা হয়। মালিকবিহীন জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ইলিশ মাছ স্থানীয় গরিব দুস্থদের মাঝে বিতরন করা হয়।

সম্পর্কিত খবর