মতলব দক্ষিণ থানা পরিদর্শণে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

সমির ভট্রাচার্য্যঃ চাঁদপুরের মতলব দক্ষিন থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ি। গত ২২ অক্টোবর দুপুরে তিনি পরিদর্শনে আসেন ।

এসময় উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ খাইরুল কবির, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদসহ সকল অফিসার ও পুলিশ সদস্যরা ।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক পরিস্থিত, আইন শৃঙ্খলা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এবং থানার সকল সদস্যদের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শুরুতেই পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ। পরে তিনি মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন ।

সম্পর্কিত খবর