
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নির্বাসী সবার সুপরিচিত ফাতেমা বেগম (হতি বিবি) ইন্তেকাল করেছেন।
গতকাল (২১অক্টোবর) সোমবার বিকাল ৪ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল বাদ এশা শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ। জানাযা শেষে মরহুমাকে শাহতলী রেলস্টেশন গণ-কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সাবেক মেম্বার মো: সফিক কারী, স্টেশন মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মেম্বার মো: বিল্লাল হোসেন খান, মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, মরহুমার ভাই আবুল গাজী, স্থানীয় মো: বাবুল কারী, স্থানীয় মো: তাহের মিজি, মরহুমার ভাতিজা কবির মিজি, ফারুক মিজি, মরহুমার নাতি এনামুল রাফি সহ শতশত মুসল্লীগণ।
এদিকে, গতকাল সন্ধ্যায় তার গ্রামের বাড়ীতে মরহুমার পরিবারের খোঁজখবর নেন ও মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল রুশদী।




