
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করবো না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। তারা আমাদের উপর যে অত্যাচার নির্যাতন নীপিড়ন করেছে তা আপনারা দেখেছেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর হাসিনা সরকারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে মানুষ ক্ষিপ্ত ছিলো। যার ফলে জুলুমবাজ সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আপনি হয়তো আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদেকে সে ভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। মানুষের ভালোবাসা অর্জন করবেন। আপনাদের রাজনীতি যদি আওয়ামী রাজনীতি হয় তাহলে ভুল করবেন। মনে রাখবেন মানুষের স্বার্থ বিরোধী কোন কাজ করবেন না। বাংলাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতি করতে হলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে।
গতকাল ২১ অক্টোবর সোমবার চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন : কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
সমাপনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফি উল্লাহ সরকার।
রাজরাজেশ্বর ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ কবির চোকদারের আয়োজিত সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল গাজী, সহ দপ্তর সম্পাদক রাসেল খান পায়েল,সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট, সদস্য শাখাওয়াত, শহর যুবকদের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়া প্রধানীয়া, সদর থানা যুবদলের সদস্য মোঃ হাবিব, পৌর যুবদলের অজিউল্ল্যা মিয়া, আবদুল হান্নান মিয়া, সদর থানা রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওসমান গাজী, সাধারণ সম্পাদক হাশেম চোকদার, যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী, সহসাধারণ সম্পাদক আনোয়ার সরদার,
সহসাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হানিফ ঢালী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বকাউল, শ্রমিক দলের সভাপতি নিজাম প্রধানীয়া, ছাত্রদলের সদস্য নাহিদ, শাকিল প্রমুখ। এছাড়াও চাঁদপুর শহরের বড়স্টেশন মোল হেড ও রাজরাজেশ্বর ইউনিয়ন উঠোন সভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ।



