মো: সোহাগ নামে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার : থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মো: সোহাগ নামে ফেইক আইডি ব্যবহার করে অসত্য ও মিথ্যা অপপ্রচার ছাড়ানোর অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেছে চাঁদপুর সদর উপজেলা যুবদলের সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী গ্রামের কারী বাড়ি নিবাসী মো: শওকত কারী।

২০ অক্টোবর (রবিবার) ফেসবুকে অপপ্রচার করায় যুবদল নেতা মো: শওকত কারী চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-১২৪৩, তারিখ: ২০/১০/২০২৪খ্রি.

জিডিতে তিনি উল্লেখ করেন, অদ্য ২০ অক্টোবর ২০২৪ইং তারিখ সকাল ৯.৪৭ ঘটিকা এবং একই তারিখ সকাল ১০.৩৪ ঘটিকার সময় “MD SHOHAG” নামীয় ফেইজবুক হতে আমার নামে ২টি পোষ্ট করে। যাহাতে লিখা থাকে আমি মাদক ব্যবসার সাথে আমি আওয়ামীলীগ এর দালাল ইত্যাদি বাজে মন্তব্য করে। যার ফেইজবুক লিংক https://www.facebook.com/profile.php?id=615670580706501. মিথ্যা পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমাজে আমার মানহানী হচ্ছে। তাই আমি সাধারণ ডায়রী করেছি।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে,জিডির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে মো: সোহাগ নামে ফেইক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।সনাক্ত করা হবে ।সেই সাথে তাদেরকে গ্রেফতার করা হবে ।

সম্পর্কিত খবর