হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসায় কামিলের ছবক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা হাজীগঞ্জ আহমাদিয়া দা: উ: কামিল মাদ্রাসায় ২০২৪ সালের কামিল প্রথম বর্ষের ছবক অনুষ্ঠান হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকালে মাদ্রাসা হলরুমে এ ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবক পাঠ করান হাজীগঞ্জ আলীয়া মাদরাসা উপধ্যক্ষ কাজী আবু তাহের আহমদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ড. হিফজুর রহমান।

বক্তব্য রাখেন হেড মুহাদ্দিস আবু নছর আশ্রাফী, সানী মুহাদ্দিস মো: শহিদ উল্যাহ, আরবি বিভাগের সহকারি অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল হেলাল, আরবি বিভাগের সহকারি অধ্যাপক মো: জিল্লুর রহমান, ছাত্র সানিউল ইসলাম প্রমূখ। ইসলমী সংগীত পরিবেশন করেন তারেক আজিজ। সবশেষে দোয়া মুনাজাত করা হয়।

সম্পর্কিত খবর