চাঁদপুর সদর থানার অভিযানে সাজাপ্রাপ্ত ৪আসামীকে গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক জিআর সাজা পরোয়ানাভুক্ত ৪আসামীকে গ্রেফতার করা হয়েছে।

১৯ অক্টোবর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিক নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিঞার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল আলীম, এএসআই সামছুদ্দিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৪আসামীকে গ্রেফতার করে।

চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর ৩৬(১) এর ১০(ক), জিআর-৮৫/২২(সদর) এর ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী মোঃ সোহরাব খান প্রকাশ সৌরভ হোসেন (৫২), সাং-মেরকাটিজ রোড, ডাকঘর-পুরান বাজার, থানা ও জেলা-চাঁদপুর,

জিআর-৫১৩/১৮ এর ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী স্বপন বেপারী (৩৫), সাং-মিশন রোড, থানা ও জেলা-চাঁদপুর, জিআর-৩৮৭/২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণী/২০) এর ১১(গ) এর পরোয়ানাভুক্ত আসামী রাফজান জারিন রাতুল (৩৫), সাং-মিশন রোড, থানা ও জেলা-চাঁদপুর, জিআর-২৬৯/২৪, ধারা-১৯৫০ সনের মৎস আইনের ৫(১)/৫(২)(খ) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসহাক প্রধানিয়া (৫৪), সাং-খেরুদিয়া (প্রধানিয়া বাড়ী), থানা ও জেলা-চাঁদপুরদের গ্রেফতার করেন।
আসামীদের পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর