
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক জিআর সাজা পরোয়ানাভুক্ত ২আসামী গ্রেফতার করা হয়েছে।
১৭ অক্টোবর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক-নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ইং ১৭/১০/২০২৪ তারিখ চাঁদপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১২২/২০২১ (সদর) ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ এবং বিজ্ঞ আদালতের প্রসেস নং-৪৫২/২৪, তারিখ-০১/১০/২০২৪ খ্রিঃ এর ২ বছরের সশ্রম কারাদন্ড এবং নগদ ২,০০০টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ রায়হানুল ইসলাম রাব্বি কে গ্রেফতার করে পুণিশ।
তার পিতা-মৃত মনির হোসেন সর্দার, মাতা-নাজমা বেগম, সাং-উত্তর গোবিন্দিয়া (সর্দার বাড়ী), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
একই অভিযানে জিআর-৩৫১/১৫ (সদর), ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এবং বিজ্ঞ আদালতের প্রসেস নং-৪৯১/২৪, তারিখ-০১/১০/২০২৪ খ্রিঃ এর ০১(এক) বছর ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২,০০০টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ নয়ন মিজি, পিতা-দুলাল মিজি, সাং-তালতলা মিজি বাড়ী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করা হয়।
আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




