
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে অবস্থিত মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার এর দোকানে আবারও তালা ঝুলিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ৫ আগষ্ট বিগত আওয়ামীলীগেরর পতিত সরকারের পতনের পর গা’ঢাকা দিয়েছে সভাপতি মো: লিটন সরকার। ১৭ অক্টোবর সন্ধ্যায় দোকানে তালা ঝুলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জানান,ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ পেয়ে এলাকায় দখল ,দেনদরবারসহ বিভিন্ন অরাজগতায় লিপ্ত ছিল। এই ক্ষোভ থেকেই ছাত্র-জনতা তার দোকানে তালা ঝুলিয়েছে। সরকার পতনের পর থেকেই এলাকা ছাড়া রয়েছেন আওয়ামীলীগের বিতর্কিত নেতা কর্মীরা।




