
চাঁদপুর খবর রিপোর্ট : বিগত ২৫ আগষ্ট বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে চাঁদপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃংখলা সৃষ্টি করার অভিযোগে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে আপাতত চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির ২০সদস্যকে সাসপেন্ড(চাকুরীচ্যুত ) ও ৩৪জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদেরকে চাকুরীতে পুনরায় বহাল করেছে ।
আনসার ও ভিডিপির সদর হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর জেলা অফিসকে । গতকাল ১৭ অক্টোবর বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো:শাহজালাল ছোয়াদ ।
জানা গেছে, বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে চাঁদপুরে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃংখলা সৃষ্টি করার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে প্রাথমিকভাবে চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির ৬০সদস্যকে শোকজ (ফ্রিজ)করা হয় । পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ২০জন আনসার সদস্যকে সাসপেন্ড ও তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে ।
৩৪জনকে আনসার সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । আরো কিছু আনসার সদস্যের ব্যাপারে এখনো তদন্তাধীন রয়েছে । বিশেষ করে অফিস থেকে অনুমতি না নিয়ে চাঁদপুরে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে অংশ নেন কিছু আনসার সদস্য । যা কিনা চাকুরীর বিধিমালা ভংগ করেছে ।




