মতলবে মরামুরগী পুকুরে ফেলে পরিবেশ দূষিত করার অভিযোগ

মতলব প্রতিনিধিঃ মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবুরপাড়া বেপারী বাড়ীর পুকুরে মাছের আধার হিসাবে মরামুরগী দেওয়ার অভিযোগ উঠেছে । এতে করে ওই মরা মুরগির পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়ছে জীবাণু, ভূগান্তিতে আশেপাশের বেশ কয়েকটি পরিবার।

সরজমিনে জানাযায় ওই বাড়ীর নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি গত ১৪ অক্টোবর বোয়ালীয়া এলাকার একটি ফর্মের বেশ কিছু মুরগী মারা যাওয়ায় শতাধিক মরা মুরগী নিয়ে আসে মাছের আধার হিসাবে দেওয়ার জন্য । দেওয়ার পর থেকে ওই মুরগীর পচা গন্ধে কারনে অতিষ্ট হয়ে উঠে বাড়ীর লোকজন ।

এ বিষয়ে একই বাড়ীর বিল্লাল হোসেন জানতে চাইলে তাকে মারধর করে নজরুল ইসলামের ছেলে ফয়েজ, ফরহাদসহ আরো বেশ কয়েকজন। বিল্লাল হোসেনকে বাঁচাগি গিয়ে আহত হয় সেলিম বেপারীর স্ত্রী পারুল বেগম ও নাজমা বেগম নামে দুই নারী । আহত বিল্লাল হোসেন মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ।

এ ঘটনায় বিল্লালের মেয়ের জামাই জুনায়েদ আবির বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে বাড়ীর একাধিক ব্যাক্তিরা জানান নজরুল ইসলাম একজন দুষ্ট প্রকৃতির লোক, বাড়ীর এজমালী পুকুরে কাইকে কিছু না জানিয়ে মাছ চাষ করে আসছেন। তিনি কারো কথা শুনেন না, বাঁধা দিলে উল্টো গালমন্দ করে । এমনকি তার বাড়ীতে একটি চিপস্ এর কারখানা রয়েছে । যার শব্দে বাড়ীর মসনুষ রাতে ঘুমাতে পারেনা। আমরা প্রশাসনের সুদৃষ্টি কমনা করছি ।

এ বিষয়ে নজরুল ইসলাম গাজী বলেন আমি পুকুরে মারা মুরগী ফেলেছিলাম মাছে খাওয়ার জন্য
যখন দেখলাম পচা গন্ধ ছড়াচ্ছে তখন, ওই মুরগী উঠাতে গেলে তারা সবাই মিলে আমার ছেলে ফয়েজ ও ফরহাদকে মারধর করে । এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি ।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে ।

সম্পর্কিত খবর