
মহসিন হোসাইন: চাঁদপুর বাবুরহাটে জেলা পরিষদের উচ্ছেদকৃত জায়গায় ফের ছোট ছোট টিনশেড ও আর.সিসি পিলার দিয়ে দোকান উঠিয়ে বহাল তবিয়তে রয়েছেন পূর্বের দোকানীরাই।
৫ আগষ্ট পতিত আওয়ামীলীগ সরকারের পতনের পর উচ্ছেদকৃত জায়গায় দোকান নিমানের হিড়িক পড়েছে । অবিলম্বে এ ব্যাপারে e¨বস্থা নেওয়া জরুরী এলাকাবাসী । চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নিবাহী কমকতা জেলা পরিষদ চাঁদপুরের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
গতকাল ১৬অক্টোবর(মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখা যায় যে,বাবুরহাট বাজার দক্ষিণ মাথা থেকে শুরু করে মতলব রোড় পর্যন্ত ছোট ছোট টিনশেড ও আর.সিসি পিলার উঠিয়ে প্রায় শতাধিকের বেশি দোকান পূণরায় বহাল তবিয়তে ব্যাবসা পরিচালনা করছেন।
সরেজমিনে গিয়ে কয়েকজন দোকানীর কাছে জানতে চাইলে তারা জানান, আমাদের পূর্বের যাদের দোকান ছিল, তারাই যার যার দোকানের সম্মুখে পূণরায় ব্যাবসা পরিচালনা করার জন্য দখলে আছি।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,মতলব রোড়ের মাথা থেকে মেইন রোড়ের পাশে যে দোকানগুলো রয়েছে, তারাও তো তাদের মার্কেটের পিছন দিয়ে ফের পিলার উঠাচ্ছে এবং অনেকগুলো দোকান অলরেডি দাঁড় করিয়েছে।
আর আমরা তো ছোটখাটো ব্যাবসায়ী, আমাদের উপর চড়াও হয় সবাই। এটা ঠিক না। আমরা যাবো কোথায়। তারা আরো বলেন, জেলা পরিষদ অবশ্যই এখানে মার্কেটের জন্য জায়গাটা খালি করেছে তা আমরা জানি। তাই আমরা যার যার দোকানের সামনের জায়গায় বহাল রেখেছি এই জন্য যে, পরে মার্কেট নির্ধারিত হয়ে গেলে আমরা আমাদের স্ব স্ব স্থানে থাকার জন্য সুবিধা হবে।
এদিকে গত ১৪অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, চাঁদপুর সদরের বাবুরহাট বাজারস্থ জেলা পরিষদ মালিকানাধীন ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যেই চাঁদপুর জেলা প্রশাসক নিকট প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন বলেন, নির্মাণ কাজ বন্ধের নোটিস দেওয়া কেউ নোটিস গ্রহণ না করায় তা দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে উচ্ছেদ করা সহ প্রয়োজনীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।
এছাড়াও গত ১০/১০/২০২৪খ্রিঃ তারিখে চাঁদপুর বাবুরহাট বাজার এলাকায় এলএ শাখার সার্ভেয়ার ও সওজ,চাঁদপুরের সার্ভেয়ারের সমন্বয়ে যৌথ পরিমাপ কার্যক্রম পরিচালনা করে। এলএ শাখার সার্ভেয়ার ও সওজ, চাঁদপুরের সার্ভেয়ারদ্বয় পক্ষপাতমূলক ভাবে মোঃ কবির হোসেন মিজিকে জেলা পরিষদের মালিকানাধীন জায়গার ভিতরে সীমানা দেখিয়ে দেয়।
এতে জেলা পরিষদ কার্যালয়ের সার্ভেয়ার মোঃ নাছির উদ্দিন আপত্তি প্রদান করলেও এলএ শাখার সার্ভেয়ার ও সওজ, চাঁদপুরের সার্ভেয়ারদ্বয় মনগড়া পরিমাপ করে জেলা পরিষদের জায়গা বেহাত হতে সহযোগিতা করেছেন।
পরিমাপের ধার্য্য তারিখ রাতের আধারে (শারদীয় দুর্গাপূজার ছুটিকালীন সময়ে) মোঃ কবির হোসেন মিজি তাঁর দখলদারবাহিনীর সহযোগিতায় উক্ত ভূমিতে আর.সি.সি পিলার বিশিষ্ট স্থায়ী স্থাপন্য নির্মানের কাজ শুরু করে। ইতিমধ্যে বেশকিছু জমি বেদখল হয়ে গেছে। নির্মাণ কাজ বন্ধ করার জন্য ইতিমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে। পরিমাপেন বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার একটি প্রতিবেদন দাখিল করেছে।
এতে আরো বলা হয় পরিমাপের বিষয়ে এলএ শাখার সার্ভেয়ার ও সওজ, চাঁদপুরের সার্ভেয়ারদ্বয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জেলা পরিষদ, চাঁদপুরকে হেয়প্রতিপন্ন বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে, এতে জেলা পরিষদ, চাঁদপুর এর ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সে প্রেক্ষিতে বর্ণিত সার্ভেয়ারদ্বয়ের দ্বারা পরিমাপকৃত বির্তকিত পরিমাপ কার্য স্থগিত করে জেলা পরিষদের মালিকানাধীন জায়গা রক্ষা করাসহ সার্ভেয়ারদ্বয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।




