
মহসিন হোসাইন: এবারের প্রতিপাদ্য বিষয় ‘হাতে দেখলে সাদা ছড়ি’,’এগিয়ে এসে সহায়তা করি’।বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫অক্টোবর(মঙ্গলবার)সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি)স্থানীয় সরকার বিভাগ- গোলাম জাকারিয়া। তিনি বলেন ,আমরা মূলত বিশ্বের মধ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছি। আমাদেরকে এই আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসার জন্য আরো সচেতন হওয়া দরকার।
তিনি আরো বলেন, সাদাছড়ি ব্যাক্তি দের জন্য ভাতা আরো বাড়বে, আরো ভালো সেবা দেওয়ার জন্য ব্যাবস্থা নেওয়া হবে। আমরা সবাই সবার পাশে থেকে সহযোগিতার আশ্বাস বাড়িয়ে দিতে হবে বলে তিনি ব্যাক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাত, নারী বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
প্রতিবন্ধীদের বিষয়ে বক্তারা বলেন- চাঁদপুরে দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে-৭২৩০ জন। এদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের বিষয়ে আপনারা আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ ও সমাজ সেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসারগণসহ জেলা প্রতিবন্ধী অফিসের কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস -২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা সমাজসেবা অধিদফতরের পক্ষ হতে জেলার ১২জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরন করা হয়।
এরা হলেন-মিজানুর রহমান কাজী(৬৮৭৪), পিতা: মো: সৈয়দ আলী কাজী,গ্রাম: কাজী বাড়ী,পাইকান্তা, আশিকাটি, চাঁদপুর সদর, চাঁদপুর।
মোফাজ্জল(৬৮৭৫),পিতা: কলিম উল্লাহ মুন্সি,গ্রাম: চতন্তর, দেবপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।মো: নজরুল ইসলাম(৬৮৮৯), পিতা: মৃত:মনু প্রধানীয়া, গ্রাম:কবরস্থান রোড, চাঁদপুর সদর, চাঁদপুর। শাহানারা বেগম
(৪৪২৩), পিতা: মৃত: সুলতান জমাদার বাবুরহাট, তরপরচন্ডী চাঁদপুর সদর, চাঁদপুর।
তাজুল ইসলাম(৪৪২৪),পিতা: মৃত: আব্দুল মজিদ নাউজান, রায়ের গাঁও, মতলব দক্ষিন, চাঁদপুর। মো: ছিদ্দিকুর রহমান(৮২০),পিতা: মৃত: আব্দুল মান্নান মাল দাসাদী, বাবুরহাট, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রাণ গোপাল সরকার(৮২৪),পিতা: মোহন সরকার পাল পাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর।
মনির হোসেন দেওয়ান(৪৮৩৫),পিতা: ইদ্রিস দেওয়ান, গ্রাম: লক্ষ্মীপুর, বহরিয়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর। মো: আলমগীর (৪৮৩০),পিতা: কাদের, গ্রাম: খলিসাডুলি, চাঁদপুর সদর, চাঁদপুর। রফিক খান(৪৮৩৮) ,পিতা: গফুর খান, গ্রাম:দাসদী, চাঁদপুর সদর, চাঁদপুর।
আলোচনার পূর্বে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সামনে থেকে একটি র্্যালি বের করা হয়। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা হয়।




