
চাঁদপুর খবর রির্পোট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৪ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ১জন জিপিএ ৫ (এ+) সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। পাশের হার শতকরা ৬০.৪৪ ভাগ।
মঙ্গলবার (১৫অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সারাদেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা মোট ৯১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
পাশের হার শতকরা ৬০.৪৪ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ১জন, এ গেড পেয়েছে-১৯জন, এ- গ্রেড পেয়েছে-০৯জন, বি গ্রেড পেয়েছে-১৬জন, সি গ্রেড পেয়েছে-১০জন।
এইচ.এস.সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর নাম ফারিয়া আক্তার, পিতা-অলি আহমেদ, মাতা-রেহেনা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। তার পিতা অলি মিজি শাহতলী বাজারের ব্যবসায়ী, মাতা শিক্ষিকা। তার বোর্ড রোলনং-৩৬৭৯৬২। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের কল্যাণে কাজ করতে চায়।




