
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি ও ন্যায় বিচার বা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় ।
বর্তমান পুলিশী অভিযান চলছে বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, আমার কথা হচ্ছে নিরপরাধ কোন ব্যক্তি যেন হামলা মামলা ও হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।
কারণ অনেক স্বার্থান্বেষী মহল ব্যক্তি আক্রোশ ও প্রতিহিংসাবশত হয়ে এই সুযোগের অসদ্ব্যবহার যাতে না করতে পারে প্রশাসনের সেই দিকে সতর্ক খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে জুলুম নির্যাতনের সাময়িক স্বাদ আস্বাদন হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। পরবর্তী সময়ে এই জুলুম তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আওয়ামী দুঃশাসনের নির্লজ্জ পতন থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে আমরা এখনো বোকার স্বর্গে বাস করছি।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। এই অভ্যুত্থানের পরিবেশ এক দিনে তৈরি হয়নি বহু সংগ্রাম আন্দোলন নির্যাতন জুলুম দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিনাভোটের নির্বাচন,আয়নাঘরের সেই ভয়ানক চিত্র এ গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। ইসলামী আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের সকল বৈষম্য দূরীকরণ ও রাষ্ট্র সংস্কার। ছাত্র-জনতার আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে রাজনৈতিক দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে দুর্বার প্রতিবাদ গড়ে তোলে ।
১৬ জুলাই আবু সাঈদের বুকে গুলি করে নির্মম হত্যাকাণ্ডের পর ১৭ জুলাই ব্যানারবিহীন শায়েখে চরমোনাইর নেতৃত্বে রাজপথে বিক্ষোভ মিছিল ১৮ জুলাই পীর সাহেব চরমোনাই বিক্ষোভ মিছিল-পূর্ব ঐতিহাসিক ভাষণ সরকার পতন আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। তারপর ১৯ জুলাই কারফিউ ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করলে বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা ও গুলি বর্ষন করা হয়। এতে অসংখ্য নেতা কর্মীকে গুলি বৃদ্ধ হয় এবং আমাদের অনেকে শাহাদাত বরণ করেন। যাক পুরো ইতিহাস সময় পেলে বলবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন আজকের এই যুব সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি গণহত্যাকারীদের বিচার, সন্ত্রাস ও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি PR প্রবর্তন, চিহ্নিত দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি।
ইসলামী যুব আন্দোলন ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত যুব নেতা ক্বারী মোহাম্মদ মোস্তফা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, ইসলামী আন্দোলন ১২নং চান্দ্রা ইউনিয়ন সভাপতিসভ মাওলানা মজিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন নেয়ামত সহ স্থানীয় নেতৃবৃন্দ।




