
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের দক্ষিন তরপুরচন্ডীর জনৈক মোঃ ফজলে রাব্বী (৩৮) কে আটক করা হয়েছে। আটককৃত আসামীর পিতার নাম মোঃ অলি উল্লাহ পাটওয়ারী, মাতা-হালিমা বেগম।
গতকাল চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন ।
গতকাল চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৪২৭, ৪৩৬, ৩৮০, ৬০৬(২), ১০৯, পেনাল কোড ১৮৬০ মোতাবেক তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।




