পূর্ব হামানকর্দ্দিতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক এমদাদুল হক খানের ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হামানকর্দ্দি গ্রামের হাজী হাবিবুল্লাহ খান বাড়ি নির্বাসী শাহতলী কামিল মাদরাসার কম্পিউটার অপারেটর মো: শরীফ খানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো: এমদাদুল হক খান ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।

গতকাল ৫ আগস্ট (সোমবার) রাত ৮টায় হামানকর্দ্দিস্থ নিজ বাড়িতে তিনি লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোক বার্তায় এ শোক জানান।

সম্পর্কিত খবর