
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অ্যাড: আলহাজ্ব কাজী হাবিবুর রহমানের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় ১ম জানাজা শেষে চাঁদপুর জেলা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে ফুলকোট রেভারেন্স অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাড: জাবির হোসেন ।
মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড: মাহবুব চিশতী।
উপস্থিত ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ ) মোঃ আব্দুল হান্নান সহ বিচার বিভাগের বিচারক সহ আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোট রেভারেন্স শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির মিলনায়তনে মরহুমের স্মরণে শোকসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড : এ. এন. এম মাইনুল ইসলাম । শোকবার্তা পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড :বদরুল আলম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড: ফজলুল হক সরকার ,অ্যাড: মোঃ রুহুল আমিন(১), অ্যাড: জয়নাল আবেদীন, অ্যাড : আহসান হাবীব, অ্যাড কামাল উদ্দিন আহমেদ, অ্যাড : আমানুল্লাহ(১), অ্যাড; মুজিবুর রহমান, অ্যাড: মোবারক হোসেন , অ্যাড : শেখ আবুল খায়ের মোঃ সালেহ , অ্যাড :রনজিত রায় চৌধুরী , অ্যাড: জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাড: এমরান হোসেন,
অ্যাড : রুহুল আমিন সরকার, অ্যাড: আব্দুস সাত্তার, অ্যাড : শাহাদাত হোসেন, অ্যাড : দুলাল মিয়া পাটওয়ারী , অ্যাড: নজরুল ইসলাম, অ্যাড : তোফায়েল হোসেন জোশেফ, অ্যাড : শাহ আলম ফরাজী , অ্যাড: আব্দুল্লাহিল বাকী ,অ্যাড: এম এ হালিম পাটওয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন সমিতির আইনজীবীগণ।
উল্লেখ্য আলহাজ্ব অ্যাড : কাজী হাবিবুর রহমান ১৯৩৯ সালের ৩১ শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে কুমিল্লা জেলা বারে যোগদান করেন এবং কুমিল্লা জেলা বারে ৪ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ।
তিনি ১৯৮৪ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং ৩০ জুলাই মৃত্যুর দিন পর্যন্ত সমিতির নিয়মিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস রাশিদা বেগম , ছেলে ডা: কাজী নাসিমুর রহমান, কাজী বজলুর রহমান ও মেয়ে কাজী ফারহানা রহমান রুবি , কাজী সুফিয়া আক্তার সুমি সহ নাতি -নাতনি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান ।
৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার বাদ জোহর দ্বিতীয় জানাজা্যশেষে মরহুমের নিজ বাড়ি শাহারাস্তি উপজেলার আলিপুর গ্রামে তাকে দাফন করা হয়।




