
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খোদ ঠিকাদারের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে । এলাকাবাসী এই অভিযোগ করেছে ।
চাঁদপুর সদর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের (এলজিইডি) অধীনে তালতলা বাজারস্থ পালকান্দি সড়ক উন্নয়ন কাজে এ অনিয়ম অভিযোগ ওঠে।
গতকাল স্থানীয় বাসিন্দারা দৈনিক চাঁদপুর খবরকে জানান, এ এলাকায় এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন। কিন্তু রাস্তাটিতে নিন্মমানের ইট নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তার গাইড ওয়াল গুলির মধ্যে নিয়ম অনুযায়ী রড, সিমেন্ট কোন কিছুই সঠিকভাবে দেওয়া হয়নি। অত্যন্ত নিম্ন মানের কাজ করা হচ্ছে।
এলাকাবাসী আরও জানান সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিন্মমানের করার গুরুত্বর অভিযোগ উঠে ।
খোজঁ নিয়ে জানা যায়, ইউনিয়নের তালতলা বাজার পালকান্দি সড়ক উন্নয়ন কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। গাইড ওয়ালে নিন্মমানের রড, সিমেন্ট কম ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা উপ-প্রকৌশলী আইয়ুব আলী জানান, ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের তথ্য সঠিক ।খোদ ঠিকাদার নিন্মমানের কাজের সাথে জড়িত। ঠিকাদার কোন কথা শুনছে না। সে ঠিকাদারের পযায় পড়ে না । এলাকাবাসী উক্ত কাজে অনিয়মের অভিযোগ করছে আমার নিকট । কিন্তু ঠিকাদার কথা শুনছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি সদর ইউএনও ও এলজিইডি নিবাহী প্রকৌশলী,উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।




