
মতলব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব পৌরসভার এক কাউন্সিলরের বাড়ী থেকে চুরাই মাল উদ্ধার করেছে এলাকাবাসী ।
এ ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের সবেক কাউন্সিলর আহিজল মুন্সির বড়ীতে। এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ।
সরজমিন ও এলাকাবাসী সুত্রে জানাযায় গত ১৯ জুলাই রাতে পৌরসভার মাষ্টার বাজার এলাকায় পারভেজের দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয় মতলব পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলে আশ্রাফুল ও একই এলাকার পান্নার ছেলে আকাশ নামে দুইজন ।
এ সময় পারভেজের দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকার মালামাল, ১টি এন্ডুয়েট মোবাইল ও ১টি বাটাম মোবাইল এবং নগদ ১৩০০ শত টাকা নিয়ে যায় তারা । পরে তাদের দেওয়া তথ্যের ভিক্তিতে সাবেক কাউন্সিলর আহিজল মুন্সির ঘর থেকে চুরাই যাওয়া মালামাল উদ্ধার করা হয় । এ সময় সাবেক কাউন্সিলর আহিজল মুন্সিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।
এলাকার একাধিক ব্যবসায়ীরা জানান এ বাজারে কয়েক দিন পর পর বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটে আসছিল । আবশেষে পারভেজের দোকানে চুরি করতে এসে দুই আটক হয় তারা । তখন তাদেরকে জামাই আদর করলে তারা বাজারের বিভিন্ন দোকানে চুরির কথা স্বিকার করে এবং চুরাই মালামাল কোথায় আছে বলে দেন ।
এলাকার,আজিজুল ইসলাম বলেন আশ্রাফুল ও আকাশ এলাকায় দির্ঘদিন যাবত চুরি করে আসছিল । ঘটনার দিন আমার ছেলের দোকানে চুরি করতে এসো ধরা পরে।
এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন কাউন্সিলর আহিজল মুন্সি একজন ভাল মনের মানুষ তিনি এলাকায় বিভিন্ন শালীসি করেন । কিন্তু তার ছেলেই কিনা এলাকায় চুরি করে বেরায় ।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর আহিজম মুন্সি বলেন আমার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমি তাকে আইনের হাতে তুলে দেব ।




