
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি , চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম গুরুতর অসুস্থ্য হয়েছেন।
তিনি বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর আশু আরোগ্যর জন্যে দোয়া চাওয়া হয়েছে।




