অ্যাড: শেখ মোঃ জহিরুল ইসলামের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা

ষ্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ভিপি ও জিপি অ্যাড: শেখ মোঃ জহিরুল ইসলামের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৪ জুলাই ) সকাল ১১ টায় চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোট রেভারেন্স পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহ আইনজীবীগণ। কোরআন তেলোওয়াত করেন অ্যাড: জাবির হোসেন ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড: কাজী আ: গফুর।

জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয় সমিতির পক্ষ থেকে। সভায় সভাপতিত্ব করেন সমিতির বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ( ভারপ্রাপ্ত সভাপতি )অ্যাড: এ.এন.এম মাইনুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা ও মরহুমের জীবন বৃত্তান্ত এবং শোকবার্তা পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরী।

শোকসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড: ইকবাল বিন বাশার, সিনিয়র আইনজীবী অ্যাড: মোঃ রুহুল আমিন (১), অ্যাড: সেলিম আকবর, অ্যাড: মোঃ আহসান হাবীব, অ্যাড: মোবারক হোসেন, অ্যাড: বিনয় ভূষণ মজুমদার, অ্যাড: আব্দুল লতিফ শেখ, অ্যাড: রনজিত রায় চৌধুরী, অ্যাড: রুহুল আমিন সরকার, অ্যাড: মোঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড : এ.টি.এম মোস্তফা কামাল , অ্যাড: মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড: জসিম উদ্দিন ভুইয়া,অ্যাড: মনিরা বেগম চৌধুরী, অ্যাড: তোফায়েল হোসেন জোসেফ, অ্যাড : মোঃ মনির হোসেন ও পরিবারের পক্ষে মরহুমের ছোট ছেলে অ্যাড: শেখ মোঃ নিয়ামুল ইসলাম।

উল্লেখ্য আলহাজ্ব অ্যাড: শেখ মোঃ জহিরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ার কাশারায় ১৯৫৭ সালের ১ লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবার নাম মরহুম শেখ মোঃ হাবিব উল্লাহ। বসবাস করতেন শহরের বিষ্ণুদী এলাকায়।

তিনি সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে নিজ চেম্বারে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের ব্যাংক কলোনিতে এ তিনি মারা যান বলে জানা গেছে।(ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান। মঙ্গলবার সকাল ১০ টায় চাঁদপুরের বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৯৯১ সালের ৩ নভেম্বর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

সম্পর্কিত খবর