চাঁদপুর জেলা বিএনপির অফিস ভাংচুর ও সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ হামলায় ক্ষতিগ্রস্ত তাদের দলীয় কার্যালয় ও সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ।

গত ১৯ জুলাই শুক্রবার সকাল দশটায় করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির নেতৃত্বে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন।

জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে সহ- সভাপতি জসিম উদ্দীন খান বাবুল বলেন, গত ১৮ জুলাই বিএনপির কোনো কর্মসূচি ছিলো না। কী কারণে, এমন কী হয়েছে যার জন্যে আমাদের জেলা বিএনপি কার্যালয়ে এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হলো ।সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দেশে নেই, চিকিৎসার জন্যে দেশের বাইরে গেছেন। তাঁর বাড়ি পোড়ানো হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হামলা, ভাংচুর ও
অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে অর্থাৎ বর্তমান সরকার দলীয় লোকজন লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের বাসায়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চক্ষু হাসপাতালের কাছে ইব্রাহিম কাজী জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, তার দুইজন আত্মীয়কে আহত, গুয়াখোলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের বাসায় হামলা এবং ছাত্রদলের প্রিন্সের ওয়াইফাই ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। রাত আটটার পর সন্ত্রাসীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করে কালীবাড়ির দিকে চলে যায়। সেখান থেকে ফেরত এসে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা এসব করার পর আগুন দিয়ে বাড়িটি পুড়িয়ে দেয়।

সম্পর্কিত খবর