
চাঁদপুর খবর রির্পোট: গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের দায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝিকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিষয়টি গতকাল ৩০ জুন চাঁদপুর জেলা যুবলীগের নেতা সালাউদ্দিন বাবর তার ফেসবুকে আইডিতে দলীয় চিঠিটি পোষ্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন ।
২৪জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মোঃ আলী মাঝি, সদস্য, আহবায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁদপুর জেলা শাখা। আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা বিনষ্ট করেছে।
তাই আপনাকে গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশক্রমে সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁদপুর জেলা শাখা সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো




