
সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিণের মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
গত ১২ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় মতলব বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় দায়ে কাঁচা তরকারির ব্যবসায়ী আল আমিন ও ফারুক হোসেনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় মুদি ব্যবসায়ী গৌরনিতাই ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ।
এ সময় উপস্হিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, সিও জাহাঙ্গীর আলম, ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন । নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন পবিত্র মাহেরমজানে উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পন্য বিক্রি করছে এমন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যহেত থাকবে ।




