
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড লালদিয়া গ্রামে আপন ফুফাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে ইকবাল মাল নামে এক যুবককে খবর দিয়ে নিয়ে রাতের আঁধারে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়।
অবশেষে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় যুবকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ইকবাল মালের মৃত্যু হলে ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে দালাল চক্ররা। এ ঘটনাটি ঘটেছে ২ নং আশিকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড লালদিয়া গ্রামের মমিন পাটোয়ারীর বাড়িতে।
শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে ইকবাল মালের মরদেহ বাড়িতে নিয়ে আসে পরিবারের সজনরা।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ফুফাতো বোন মমিন পাটোয়ারীর মেয়ে সামসি , পাখি, শিল্পী বেগম ও তার ছেলে ইয়ামিন এবং ফুফু মাফিয়া বেগম সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
নিহত ইকবাল মাল চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বাবুরহাট মৃত বজু মালের ছেলে।
পরিবারের অভিযোগ, লালদিয়া গ্রামের মমিন পাটোয়ারীর মেয়ে সামসি তার মামাতো ভাই ইকবালের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। শামসির প্রবাসী স্বামীকে ছেড়ে মামাতো ভাই ইকবালকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইকবালকে খবর দিয়ে নিয়ে শামসির বড় বোন শিল্পী বেগমের ছেলে ইয়ামিন সহ অজ্ঞাত কয়েকজন যুবক বাগানের ভিতর ঢুকিয়ে বেদম মারধর করে বাড়ির পাশের গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় ইকবাল মালকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুপরিকল্পিতভাবে ইকবাল মালকে হত্যা করে আত্মহত্যা নাটক সাজানোর চেষ্টা করে তারা। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কয়েকজন দালাল চক্র অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।
ফুফুর বাড়িতে ডেকে নিয়ে এভাবে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান এলাকাবাসী।
নিহত ইকবাল মালের লাশ বাড়িতে আনার পর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ফুফাতো বোন মমিন পাটোয়ারীর মেয়ে সামসি , পাখি, শিল্পী বেগম ও তার ছেলে ইয়ামিন এবং ফুফু মাফিয়া বেগম সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীরা পালিয়ে রয়েছে।




