মতলব উত্তরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল থেকে কক্ষে প্রবেশ করে চিকিৎসকদের সাথে অশালিন ও আপত্তিকর খারাপ আচরণ করায় নাজমা বেগম (৪২) নামের এক প্রতারক ও চোর কে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে হাসপাতালের ২০৭ নং কক্ষ থেকে পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করে।

আটক নাজমা বেগম শহরের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা। সে আইনজীবি সহকারী হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সদর হাসপাতাল, চাঁদপুর সদর মডেল থানা ও রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে।

আনসার (পিসি) সুরুজ্জামান জামান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের ২১৫ নং কক্ষে মেডিকেল অফিসার ডাঃ আনজুম আরা ফেন্সি ও ২০৭ নং কক্ষে মেডিকেল অফিসার ডাঃ নূরুন্নাহার রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

রোগীদের সিরিয়াল ভঙ্গ করে প্রতারক ও চোর নাজমা বেগম ডাঃ আনজুম আরা ফেন্সি ও ডাঃ নূরুন্নাহারের কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট কয়েকটি ঔষধের নাম লিখে দেয়ার জন্য চিকিৎসকদের চাপ প্রয়োগ করে। চিকিৎসক ঔষধের নাম লিখতে রাজি না হওয়ায় নাজমা বেগম চিকিৎসকের সাথে অশালিন ও আপত্তিকর খারাপ আচরণ করে। পরে হাসপাতালের স্টাফ ও আনসার সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও তিনি গালমন্দ করে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও আনসারদের সহায়তায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নাজমা, সালমাসহ বিভিন্ন নামের একাধিক হাসপাতালের টিকেট ও সরকারী ঔষধ পাওয়া যায়।

হাসপাতালের কর্মরত একাধিক কর্মচারী জানান, বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসকদের কক্ষে প্রবেশ করে কখনও নাজমা, আবার কখনও সালমাসহ বিভিন্ন পরিচয় দেয়। হাসপাতাল থেকে বিভিন্ন নাম ব্যবহার করে টিকেট সংগ্রহ করে সরকারি ঔষধ অন্যত্র নিয়ে বিক্রয় করে। আবার বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের কাছ থেকে কৌশলে টাকা, পয়সা ও মোবাইল ছিনিয়েও নিয়ে যায়।

বিকেলে আটক নাজমা বেগম ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সর্তক করে ছেড়ে দেন।

সম্পর্কিত খবর