চাঁদপুরে কারেন্ট জাল বিক্রির অপরাধে দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের  পুরানবাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(২) অনুযায়ী ১০হাজার টাকা করে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্লাহ।

গতকাল ৬মার্চ (বুধবার) সকালে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত দোকানদার হলেন- ১। উত্তম কুমার বর্মন (৬০) ২। সীমান্ত সরকার (২০) । এ সময় তাদের কাছ থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

অভিযান সহযোগিতা করেন চাঁদপুর ডিবি পুলিশের চৌকস টিম।

সম্পর্কিত খবর