
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ২০২৩ইং সালের দাখিল পরীক্ষায় ২শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেয়েছে।
গতকাল প্রকাশিত বৃত্তির ফলাফলে দেখা যায় শাহতলী কামিল মাদরাসার ছাত্র আব্দুল করিম ও সাউদা খাতুন সাধারণ গ্রেডে বোর্ড বৃত্তি পেয়েছে। তারা উভয়ে শাহতলী কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
এদিকে, শাহতলী কামিল মাদরাসা থেকে বোর্ডবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ শিক্ষকবৃন্দ।




