মতলবে সেভ দ্যা হিউম্যানিটির আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

মতলব দক্ষিনে সেভ দ্যা হিউম্যানিটির আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সেভ দ্যা হিউম্যানিটির উপদেষ্টা ও ইউপি সদস্য ভরত চন্দ্র দাস ( সাধু ) কে ক্রেস্ট দিয়ে সম্মামনা জানান সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান চঞ্চল ।

গত ১২ জুলাই বুধবার টিএন্ডটি সেভ দ্যা হিউম্যানিটি কার্যালয়ে সেভ দ্যা হিউম্যানিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের চঞ্চলের সভাপতিত্বে ও জেলা কমিটির উপদেষ্টা নুরুল ইসলাম কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেভ দ্যা হিউম্যানিটির সভাপতি রিপন কুমার দাস , ওয়ার্ড যুবলীগের সভাপতি কপিল দাস, নারায়নপুর ফারিষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ইনচার্য আক্তার হোসেন, উত্তম কুমার বনিক, সদস্য টিটু দাস, সুপন কুমার দাস প্রমুখ ।

আলোচনা সভা শেষে সংস্থার চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান চঞ্চলে কাছ থেকে ক্রেস্ট গ্রহন করে ভরত চন্দ্র দাস (সাধু)।

সম্পর্কিত খবর