চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটে ১১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ১১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

১৫নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: হাবিবুর রহমান খান স্বাক্ষরিত সার্কুলারে ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি অনুমোদন করা হয়।

কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (পদাধিকারবলে) চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমদ বাহার, সদস্য নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, ডা:মো: জাহাঙ্গীর খান, সাংবাদিক মো: রিয়াজুল রহমান রানা, সদস্য মনোনীত হয়েছেন পিপি এড:কুহিনুর বেগম, ডা:জওহর লাল আশ্চার্য্য, আলমগীর আলম জুয়েল।

এতে বলা হয়, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের গত বিশেষ সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদে নির্বাচনে নির্বাচিত ২-৮ নং ক্রমিকে বর্ণিত ৭জন সদস্য এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্ট’স অর্ডার নং-২৬/১৯৭৩) এর ৭(৪) এর প্রদত্ত ক্ষমতাবলে ৯-১১নং ক্রমিকে ৩জন সদস্যকে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত খবর