ফরিদগঞ্জের বাহাউদ্দিন আহমেদ খান সুমনকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ খান সুমনকে ঢাকা সায়েদাবাদ জোন ৫-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মনিরুজ্জামান খানের আদেশে স্বাক্ষরে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তার দপ্তর ও দায়িত্ব পুনর্বিন্যাস করে আদেশ জারি করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) জারি করা এক দপ্তরাদেশে চলতি দায়িত্ব, ভারপ্রাপ্ত দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।

এতে জনাব মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ খান, সহকারী প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (সিভিল) শাখা, অঞ্চল-৫–কে নির্বাহী প্রকৌশলী (পুর) (চলতি দায়িত্ব) হিসেবে প্রকল্প বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দপ্তরাদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর