
স্টাফ রিপোর্টার: চাঁদপুর- (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক-এর মমতাময়ী মা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং চাঁদপুরবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলা হয়েছে, আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন এবং সব ধরনের শারীরিক কষ্ট থেকে মুক্তি দেন। একই সঙ্গে সকলের কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।




