
চাঁদপুর সদর উপজেলার ৫৩নং উত্তর-পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন এসএমসির সহ-সভাপতি আল-আমিন ভূঁইয়া, সদস্য সেলিনা আক্তার, লায়লা সুলতানা, জেসমিন আক্তার, রহিমা বেগম, মো. ফখর উদ্দিন, মোজাম্মেল হোসেন, মো. সোহাগ বেপারী, আকলিমা বেগম, আমেনা বেগম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব শাহার ভানু।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সকল সদস্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




