
গোলাম সারওয়ার সেলিম: মতলব দক্ষিণ উপজেলা সদরের কচি- কাচাঁ প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়|
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম| উদ্বোধন করেন, মেলার প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু|
কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আবদুল কাইউম খানের সভাপতিত্বে ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা পর্ষদের সম্পাদক আইনুন নাহার কাদরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন প্রধান|
বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ গোলাম সারওয়ার সেলিম, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
এ মেলায় কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ফল ধরনের ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করে| এ সময় অতিথিগণ স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ।




