সাহিত্য একাডেমির প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ জুলাই ২০২৬) ২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। কর্মশালায় দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক কথাসাহিত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। কবিতা বিষয়ে প্রশিক্ষণ দেবেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী এবং প্রবন্ধ ও সাহিত্যচর্চার মানোন্নয়ন, নতুন লেখকদের দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। সীমিত সংখ্যক নিবন্ধিত সাহিত্যপ্রেমী এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, নিবন্ধন সম্পন্নকারী অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের আগেই কর্মশলাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দশদিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর