চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আপনাদের সকল ধরনের কাজকর্মের সাথে পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে আপনারা নির্দ্বিধায় আপনাদের ধর্মীয় আছার অনুষ্ঠান চালিয়ে যাবেন। কোথায় কোন ধরনের ও অপ্রীতিকর ঘটনার না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হলো ।

তিনি মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সভাকক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতি এর বক্তব্যে এ কথা বলেন।

এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। চাঁদপুর জনগন যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছেন। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা,চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি পীযূষ চন্দ্র সাহা, চন্দন কুমার দে প্রমুখ।

সম্পর্কিত খবর