চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার সম্মেলন কক্ষে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর থেকে মাদক কিশোর গ্যাং ও যানজট নিরসনে আপনাদের সহযোগিতায় প্রয়োজন রয়েছে। আপনেরা সহযোগিতা করলে আমরা পুলিশ প্রশাসন অচিরেই মাদকসহ অনৈতিক কার্যক্রম বন্ধ করে চাঁদপুর কে মুক্ত করতে পারব। আমরা চাই যার যার অবস্থান থেকে এ কাজে পুলিশকে সহযোগিতা।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালক তমাল কুমার ঘোষ, পরিচালক পরেশ মালাকার, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পরিচালক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, পরিচালক আসলাম তালুকদারসহ আরো অনেকে।

মত বিনিময় সভায় বক্তারা বলেন আমরা আমাদের অবস্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করব আমরাও চাই চাঁদপুর থেকে মাদক কিশোর গ্যাং সহ সকল প্রকার অনতিক কাজকর্ম বন্ধ হোক।

সম্পর্কিত খবর