হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি রবিউল গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মো. রবিউল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে। বুধবার (১৭ জুন) রাতে তাকে পৌর এলাকার মকিমাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান এর দিকনির্দেশনায় এসআই নূর মোহাম্মদ, এএসআই মনির মুন্না ও কনস্টেবল জিন্নাহসহ পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযানে নামে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪নং পৌর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার মুড়ির মিলের পেছনে অভিযান চালানো হয়। সেখানে জনৈক মোজাহের হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া রবিউলের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে রবিউলের দেওয়া তথ্য ও দেখানো মতে কস্টেপ দিয়ে মোড়ানো ৭টি বান্ডেলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার রবিউল মিজি হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর