আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর খবর রিপোর্ট : আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (১৮ জুন) মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মহোদয় উনাকে জানিয়েছে যে, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ তথা সমগ্র চাঁদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেন। এ সময় এমপি মহোদয় উনাকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানায়, যাতে তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা কাছ থেকে অনুভব করতে পারেন।

সম্পর্কিত খবর