পুরানবাজারে ৩ অটোরাইস মিলকে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার ( ১৮ জুন)
পুরান বাজারে ৩টি অটোরাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অটোরাইস মিল গুলি হলো : ক) মেসার্স ময়নামতি অটো রাইস মিল-৫০০০০(পঞ্চাশ হাজার), খ) মেসার্স বাবা অটো রাইস মিল-৬০০০০(ষাট হাজার), গ) মেসার্স আজমিরি অটো রাইস মিল-৫০০০০(পঞ্চাশ হাজার) পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (গ) ধারা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে খাল দূষণ/ভরাট করায় এই ০৩ টি অটোরাইসমিলকে সর্বমোট ১৬০০০০(এক লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।

এছাড়া নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্হিত ছিলেন।

কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর