
চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় জেলা সমবায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নিবন্ধন ও নির্বাচন পরিচালনা কমিশনার বিল্লাল হোসেন এবং চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহার।
সভায় সমিতির আসন্ন নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাচন পরিচালনার প্রস্তুতি, ব্যবস্থাপনা কমিটি গঠন এবং নির্বাচনী কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং- ০৮/চাঁদ/১৯), ট্রাকঘাট, নতুন বাজার, চাঁদপুরের প্রথম নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারিত রয়েছে।
বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মিজানুর রহমান খান, সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি আব্দুর রব ভুইয়া, বর্তমান সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: হুমায়ুন কবির স্বপন, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ভূঁইয়া। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ খান শিপন, মো: আলমগীর হোসেন, মকবুল গাজী, ফারুক মজুমদার, জাকির খান, সবুজ পাটওয়ারী, নাসির আহমেদ ভুইয়া, হাবিব মোল্লা, মোঃ তালহা খান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




