পুরাণবাজার ঔষধ ব্যবসায়ী সমিতি’র দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভাস্থ পুরাণবাজার ফার্মেসি মালিকদের সংগঠন পুরাণবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২০২৬-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবি ও লেখক বিএম ওমর ফারুক (স্বত্বাধিকারী পাক ফার্মেসি) এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় হোসেন নির্বাচিত হয়েছেন লোহারপুল মিতা মেডিকেল হলের সত্বাধিকারী রনজিত দেবনাথ।

নতুন কমিটি আগামীদিনে সমিতির কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময়ে উপস্থিত ছিলেন সমিতির সদস্য সুধাংশু সেন,সুব্রত চক্রবর্তী, সহদেব দেবনাথ, বিপ্লব রায়, প্রদীপ দেবনাথ, সুধাংশু সেন সুব্রত নেপাল মজুমদার, সত্য রঞ্জন দেবনাথ, ইকবাল হোসেন পিংকু,প্রহরলাদ সরকার,জিএম সোবহান,ড্রাগ হাউজের প্রদীপসহ আরো অনেকে।

সম্পর্কিত খবর