
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরানবাজার নিতাইগঞ্জ রোড স্বর্ণ পল্লী এলাকা নিবাসী মৃত আ. রাজ্জাক মোল্লার সহধর্মিনী ও দৈনিক চাঁদপুর দর্পণ এবং চাঁদপুর সময়ের স্টাফ রিপোর্টার সাংবাদিক এমআর হারুন ও এসআর শাহআলমের মমতাময়ী মাতা আনোয়ারা বেগম আয়না(৯৬) মঙ্গলবার (২ জুন, ২০২৬) সকাল ৭ টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
মৃতকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ নাতি- নাতনি সহ বহু আত্বীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাদ যোহর পুরানবাজার কবরস্থান এতিমখানা ও মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, জানাজার নামাজ পড়ান মরহুমের ছেলের ঘরের নাতি মুহান, পরে মধ্য শ্রীরামদি গণ কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।




