
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০৫ জন গরীব ও অসহায় দের মাঝে কোরবানির গরুর গোস্ত বিতরন করা হয়েছে।
২৮ মে’ বৃহস্পতিবার ঈদের দিন বিকাল ৫ টায়’ জামায়াত ইসলামী মনোনীত বালিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদের নিজ বাড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে গোস্ত বিতরন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়া ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ খান, সহকারী সেক্রেটারি হাফেজ ওবায়েদ উল্লাহ মিয়াজী,
ইউনিয়ন পেশাজীবীর সভাপতি মোহাম্মদ হোসাইন বকাউল, এসময় আরো উপস্থিত ছিলেন – মোঃ মামুম আলম খান, রাসেল মোল্লা, ইয়াছিন হোসেন টুটুল সহ প্রমুখ।




