রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রাশেদা বেগম হীরা এমপির শ্রদ্ধা

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত নারী আসনের মহিলা এমপি, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা এমপি (এম এ এমফিল)।

আজ শনিবার (৩০মে) তাকে স্মরণ করে তিনি জানান, জাতীয়তাবাদী চেতনার অন্যতম অগ্রদূত, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর শাহাদত বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর সম্মান। আল্লাহ তাআলা তাঁর গুনাহসমূহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। “তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।

সম্পর্কিত খবর