প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুরের উন্নয়নের দ্বার উন্মোচিত হবে : রাশেদা বেগম হীরা এমপি

চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান এর চাঁদপুর জেলায় আগমনে উন্নয়নের দ্বার উন্মোচিত হবে বলে আশা ব্যক্ত করেছেন চাঁদপুরের কৃতিসন্তান সংরক্ষিত নারী সংসদ সদস্য (মহিলা এমপি) কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ¦ রাশেদা বেগম হীরা (এম এ এমফিল)।

তিনি বলেন, আজ শনিবার (১৬ মে ২০২৬ খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুরে আগমণ করবেন। ইলিশের বাড়ি চাঁদপুরে প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনে প্রাণঢালা অভিনন্দন । তাঁকে বরণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুরবাসী। দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন জেলার মানুষ। তাদের বিশ্বাস, তার হাত ধরেই পিছিয়ে পড়া চাঁদপুরে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। নদীভাঙন রোধ, ইপিজেড স্থাপন,শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ আসবে বলেও আশা করছি।

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এ জেলা সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদীভাঙন চাঁদপুরবাসীর অন্যতম বড় দুর্ভোগ। শিক্ষাখাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। বহু প্রত্যাশার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও এখনও স্থায়ী ক্যাম্পাসের দাবী করছি । এছাড়া জেলায় একটি ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।

সম্পর্কিত খবর