প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (১৬ মে ২০২৬ খ্রি.) চাঁদপুরে আগমণ করবেন। তাঁকে বরণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুরবাসী।

আজকে প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত কর্মসূচি হলো : আজ ১৬ মে ২০২৬খ্রি. শনিবার সকাল ৮টা ৩০মি. ঢাকাস্থ নিজ বাসভবন হতে সড়ক পথে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা হবেন।

সকাল সাড়ে ১১টায় পথিমধ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান করবেন। এদিন বেলা ১২ টায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরে সাড়ে ১২টায় খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ১৫মি. চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১টা ৪৫ মি.বিশ্ব খাল পুন:খনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। এদিন দুপুর ২টা ৩০মি. চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি করবেন।

পরে ৩টা ৩০ মি. চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। পরে সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এটি একটি সরকারি সফর।

এসময় সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন। গত সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত একটি পরিপত্রে জারিকৃত স্মারক নং : ০৩.০০.২৬৯০,০০০.০০৫.৩৪.০০২.২৬-৪৪, এই চূড়ান্ত কর্মসূচি বলে জানা গেছে।

সম্পর্কিত খবর